Description
দান অকল্যাণের ৭০ টি দরজাবন্ধ করে
দিন শুরু হোক দানে
দাতার কখনো অভাব হয় না। দাতার জীবনেই আসে প্রাচুর্য, আসে স্থায়ী সুখ। আর দাতা হতে হলে দান করতে হবে নিয়মিত। পরিমাণটা হবে আপনার সাধ্যমতো। তা হতে পারে ৫, ১০, ২০, ৫০০ বা হাজার টাকা। যা-ই দিন, দিতে হবে প্রতিদিন। তাই সকালের খাবার গ্রহনের পূর্বেই আপনার দানের টাকা জমা দিন। আল্লাহর দরবারে দাতার তালিকায় লিপিবদ্ধ হোক আপনার নাম। সমস্ত অকল্যাণ দূর হোক আপনার জীবন থেকে। আর সকালে আপনি তৃপ্তি নিয়ে খাবার গ্রহণ করতে পারবেন এই ভেবে যে আপনার ক্ষুদ্র দান হয়তো কোনো নিরন্নের অন্নের ব্যবস্থা করবে, আলোকিত করবে কোনো এতিম-অনাথের জীবন।
- দান উপার্জনকে শুদ্ধ করে।
- দারিদ্র্য মোচন করে।
- রিজিকে বরকত দেয়।
- বালা-মুসিবত ও রোগ-ব্যাধি দূর করে।
- ভয়-পেরেশানি ও দুঃখ-কষ্ট দূর করে।
- পাপ মোচন ও দাতার অন্তরে তৃপ্তি প্রদান করে।




Reviews
There are no reviews yet.