Description
দান অকল্যাণের ৭০ টি দরজাবন্ধ করে
দিন শুরু হোক দানে
ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুযোর্গে আর্ত-মানবতার সাহায্যে সবসময়ই এগিয়ে এসেছে ফাউন্ডেশন। বিভিন্ন অঞ্চলে পরিচালনা করেছে ত্রাণ কার্যক্রম।
নভেম্বর, ২০০৭ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের দুর্গতদের পাশে দাঁড়াতে চলে সিডর রিলিফ কার্যক্রম। ২০০৯ সালে সিডর বিধ্বস্ত এলাকায় স্থাপন করা হয় নলকূপ। ২০০৯-এ ঘুর্ণিঝড় আইলা বিধ্বস্ত দক্ষিণাঞ্চলেও পরিচালিত হয় ত্রাণ কার্যক্রম।
সর্বসাম্প্রতিক ২০২৪ এর আগস্টে অতিবৃষ্টি ও ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যার কবলে পড়ে বাংলাদেশের উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, চিড়া, গুড়, খেজুর, টোস্ট বিস্কিট, খাবার স্যালাইন, বিশুদ্ধ বোতলজাত পানি ইত্যাদি এবং জীবনধারণের জন্যে প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণে বড় পলিব্যাগ, মোমবাতি, দিয়াশলাই, চার্জার টর্চ লাইট সহ আরো বেশ কিছু উপকরণ। পরিবারের শিশুদের জন্যে দেয়া হয় শিশু খাদ্য-দুধ, তিন সেট করে প্যাম্পাস ও নতুন জামা-প্যান্ট। জিনিসপত্রগুলো পানিনিরোধী ব্যাগে করে দুর্গতদের কাছে পৌঁছে দেয়া হয়। একটানা ৭২ ঘণ্টা কাজ করে ফাউন্ডেশন এর সেচ্ছাসেবকগণ এসব ত্রাণসামগ্রী প্রস্তুত ও পরবর্তীতে বিতরণ করেন।
বন্যা পরিস্থিতির উন্নতি হলে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনেও সহযোগিতা করার পদক্ষেপ নিয়েছে ফাউন্ডেশন।




Reviews
There are no reviews yet.